আমাদের কথা
ভ্রমণ কেবল নতুন জায়গা দেখা নয় এটি একটি অনুভূতি, যা মানুষের মনকে আনন্দে ভরিয়ে দেয় এবং জীবনে নতুন অভিজ্ঞতা যোগ করে। এই ভালোবাসা থেকেই আমাদের যাত্রা শুরু। ১১ মার্চ ২০২২ সালে, আমরা স্বপ্ন দেখেই প্রতিষ্ঠা করি ট্রাভেল কাব্য ট্যুর এজেন্সি। আমাদের লক্ষ্য ছিল মানুষের ভ্রমণকে সহজ, আনন্দময় এবং স্মরণীয় করে তোলা। আমরা নিজেও ভ্রমণপ্রেমী। বাংলাদেশে আমরা বহু জনপ্রিয় ও অজানা জায়গায় ভ্রমণ করেছি সমুদ্র সৈকত, পাহাড়, নদী, গ্রামাঞ্চল সব জায়গার সৌন্দর্য আমরা নিজের চোখে দেখেছি। এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে কিভাবে একটি ট্যুরকে আরও আনন্দময়, আরামদায়ক এবং নিরাপদ করা যায়। এই ভালোবাসা এবং অভিজ্ঞতাই আমাদের প্রতিটি ট্যুরে প্রতিফলিত হয়। আমরা চাই আমাদের গ্রাহকরা প্রতিটি যাত্রা থেকে পান সেরা অভিজ্ঞতা নিরাপদ, আরামদায়ক এবং আনন্দময়।
আমাদের লক্ষ্য
আমাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিটি ভ্রমণপ্রেমীর জন্য নির্ভরযোগ্য, নিরাপদ এবং সাশ্রয়ী ভ্রমণ সেবা নিশ্চিত করা। বর্তমানে আমরা ফোকাস করছি: ঝামেলামুক্ত ও সুন্দরভাবে ট্যুর আয়োজন করা, নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ পরিবেশ নিশ্চিত করা, গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া ইত্যাদি। আমরা ইতিমধ্যে বাংলাদেশে অনেক জায়গায় ভ্রমণ করেছি এবং আমাদের অভিজ্ঞতা ব্যবহার করে গ্রাহকদের জন্য সবচেয়ে সুন্দর এবং স্মরণীয় ট্যুর তৈরি করি। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আরও বিস্তৃত। আমরা চাই শুধু দেশের মধ্যে নয়, বাংলাদেশের জনপ্রিয় পর্যটন স্পটের পাশাপাশি বিদেশেও ট্যুর আয়োজন করতে। দেশের সৌন্দর্য যেমন তুলে ধরতে চাই, তেমনি বিশ্বের বিভিন্ন আকর্ষণীয় গন্তব্যেও আমাদের গ্রাহকদের নিয়ে যেতে চাই। আমাদের স্বপ্ন একদিন ট্রাভেল কাব্য ব্রাহ্মণবাড়িয়া ট্যুর এজেন্সি হবে এমন একটি নাম, যেখানে মানুষ নির্ভয়ে দেশের এবং বিদেশের যেকোনো গন্তব্যে ভ্রমণ করতে পারবে।
আমাদের কেন পছন্দ করবেন?
- অভিজ্ঞ গাইড
আমাদের গাইডরা দক্ষ, বন্ধুসুলভ এবং পুরো ভ্রমণকালে আপনাকে সমর্থন দিবে।
- সাশ্রয়ী প্যাকেজ
কম খরচে সর্বোচ্চ সুবিধা দেওয়া হয়।
- নিরাপত্তা সর্বাগ্রে
আপনার নিরাপত্তা এবং আরাম আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
- সহজ বুকিং সিস্টেম
দ্রুত, সহজ এবং ঝামেলামুক্ত বুকিং প্রক্রিয়া।
- ২৪/৭ সাপোর্ট
যেকোনো সময়ে আমাদের সাপোর্ট পাওয়া যাবে। দিন বা রাত, সপ্তাহের সব দিন।
- গ্রাহক সন্তুষ্টি
আপনার সন্তুষ্টিই আমাদের সাফল্য।
আমাদের সেবা সমূহ
আমরা আপনার ভ্রমণকে সহজ, নিরাপদ ও স্মরণীয় করতে সব ধরনের ট্রাভেল সার্ভিস এক জায়গায় প্রদান করি।
• গ্রুপ ট্যুর আয়োজন
বন্ধু, পরিবার বা টিম নিয়ে আনন্দময় ভ্রমণের সম্পূর্ণ ব্যবস্থা।
• কাস্টমাইজড প্যাকেজ ট্যুর
আপনার বাজেট ও পছন্দ অনুযায়ী দেশ-বিদেশী ট্যুর প্ল্যান।
• কর্পোরেট ট্যুর ম্যানেজমেন্ট
অফিস বা প্রতিষ্ঠানের জন্য প্রফেশনাল ট্যুর আয়োজন।
• ফ্যামিলি ট্যুর প্ল্যানিং
পরিবারের জন্য নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ পরিকল্পনা।
• হানিমুন প্যাকেজ
নতুন দম্পতিদের জন্য বিশেষ রোমান্টিক ট্যুর।
• বুকিং ও রিজার্ভেশন
ট্রেন ও প্লেন টিকিট বুকিং সহজ ও ঝামেলাহীন টিকিট সেবা।
• হোটেল ও রিসোর্ট বুকিং
সেরা লোকেশন ও বাজেট অনুযায়ী থাকার ব্যবস্থা।
• বাস রিজার্ভেশন
গ্রুপ বা ব্যক্তিগত ভ্রমণের জন্য বাস বুকিং সুবিধা।
• গাইড সার্ভিস
অভিজ্ঞ গাইড সহ নিরাপদ ও তথ্যসমৃদ্ধ ভ্রমণ।
• স্কুল, কলেজ ও শিক্ষা ট্যুর
শিক্ষামূলক ও বিনোদনমূলক ট্যুর আয়োজন।
আমাদের প্রতিশ্রুতি আপনার বাজেট, সময় ও পছন্দ অনুযায়ী আমরা তৈরি করি সেরা ভ্রমণ পরিকল্পনা। নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও স্মরণীয় অভিজ্ঞতা এই তিনটাই আমাদের অঙ্গীকার।
আমাদের অ্যালবাম








আমাদের টিম মেম্বার

Yeasin Arafat Shuvo
CEO & Lead Planner

Manik Munshi
Admin & Tour Maneger

Same Ahmed
Moderator & Social Maneger

Ariyan Islam
Adviset & Moderator

Joshim Ahmed
Adviset

Aryan Islam Jabed
Moderator

Nor Alam
Moderator

Sauda Islam
Moderator

Farjana Mira
Moderator
